১
এই নিয়ে তৃতীয়বার
আমি বুকে আঙুল ঠেকালেও
ডাক্তার কবজিতে হৃদয় খুঁজে পেলেন
ওটা নাকি সুইসাইড পয়েন্ট
আমি বুকে আঙুল ঠেকালেও
ডাক্তার কবজিতে হৃদয় খুঁজে পেলেন
ওটা নাকি সুইসাইড পয়েন্ট
অথচ হানিমুনে এসে
দম্পতি ছবি তুলছে ঐখানে দাঁড়িয়ে
দম্পতি ছবি তুলছে ঐখানে দাঁড়িয়ে
খাদের ভয়ে আরও ঘন হচ্ছে
মন এবং তাৎক্ষণিক আবেগ
মন এবং তাৎক্ষণিক আবেগ
ডাক্তার প্রেসক্রিপশনের উপরে লিখেছে
ব্লেড রাখবেন না ঘরে
ব্লেড রাখবেন না ঘরে
২
মেয়েটা সাবান চায়
আমি জল
দুজনে ফেনা ওড়াতে চাই হাওয়াতে
ফেনার ভেতরে পুঁতে দিতে চাই-
সমুদ্র কিম্বা বালি
আমি জল
দুজনে ফেনা ওড়াতে চাই হাওয়াতে
ফেনার ভেতরে পুঁতে দিতে চাই-
সমুদ্র কিম্বা বালি
ফেনা ফেটে গেলে
মেয়েটা আবার সাবান চায়
আর আমি- দাগ
মেয়েটা আবার সাবান চায়
আর আমি- দাগ
৩
লোকটা মাছ হতে চেয়েছিল
একদিন পুকুরে নামার রাস্তা খুঁজে পেয়ে
ভাসল-ডুবল-জল খেল একপেট
ভাসল-ডুবল-জল খেল একপেট
ফুসফুস ভুলে গিয়ে বঁড়শি কামড়ে ধরল
ছিপের সুতো ভাসিয়ে শিখল-
ডুব : প্রকৃত সাঁতার
ছিপের সুতো ভাসিয়ে শিখল-
ডুব : প্রকৃত সাঁতার
সবাই তাকে ডাঙায় তুলে
বেলুন বেঁধে দিল শরীরে
খাঁচার দাগ জড়িয়ে পাখি হয়ে পড়ল সে
৪
কিছু পাখি বলে গেছে
গিটারেরই লুকিয়ে আছে আগুন অথবা প্রেম
গিটারেরই লুকিয়ে আছে আগুন অথবা প্রেম
প্রিয় বন্ধুর প্রেমিকা গান গাইলে
আমি মনে মনে গিটার বাজাতাম
স্বরলিপিতে যেটুকু আঙুলের ফুর্তি থাকে ওটুকুই
উপচে ফেলেছে আগুন,
বিছানা। বাথরুম কিম্বা প্রিয় ডাকঘরে,
আমি মনে মনে গিটার বাজাতাম
স্বরলিপিতে যেটুকু আঙুলের ফুর্তি থাকে ওটুকুই
উপচে ফেলেছে আগুন,
বিছানা। বাথরুম কিম্বা প্রিয় ডাকঘরে,
বন্ধু আর প্রেমিকার মাঝখানে মাইলস্টোন গুনেছি
কখনও তাতে শূন্য ভাসে নি
কখনও তাতে শূন্য ভাসে নি
আমি গিটার
জানি না। অন্তত বাঁশি,
শুধু হাততালি দিতে পারি অনর্গল
বন্ধুর বিয়েতে,
প্রেমিকার মৃত্যুতে
বন্ধুর বিয়েতে,
প্রেমিকার মৃত্যুতে
বাথরুম কিম্বা প্রিয় ডাকঘরে
1 aar No. 4 byapok, 4ti kobita valo laaglo
উত্তরমুছুনসবকটা লেখা ভালো লাগলো। খুব ভালো হয়েছে।
উত্তরমুছুনbhalo laglo, bisheshoto 1 o 4
উত্তরমুছুন- Alokparna
২ এবং ৩ অসম্ভব ভালো লাগল।
উত্তরমুছুনbhalo...
উত্তরমুছুন