ঘোরানো সিঁড়ি
মাড় এত ঘন যেন জিভে জিভ জড়িয়ে আসবে
কথায় কথা আংটি পরবে
আসলে কথাই হবে না কোনও
দু- একবার সাপ
দু- একটা পাখি
এসে ফিরে যাবে
আসলে অন্ধকারে এর বেশি মনেই পড়বে না
বড়জোর একটা সিঁড়ি— দুলবে
কন্ঠার হাড় বাজবে কী বাজবে না
বহুদিন পর একটা কাঙাল নড়বে
ধরে আসবে একটা ফ্রেম
তুমিও কথা দিয়ে ফেলবে কোনও কথা না বলে
ডার্করুম
লেখার ঘরে মানুষ কখনও একা নয় ততটা
নিজের গায়ে জাহাজ ভেড়ানো
নিজের ঘরেই হাটবাজার
উৎসব ভেবে তুমি ভোগ করা
ঘেন্নায় ঘেন্না আর আদরে আদর তখন
তোমার ছেলেমেয়ে এরা
স্নেহ ও শর্করা ভরে তুমি বাবা-মা তখন
কেবল এই একটা ঘর তোমার অনেক যমজ তারা
তোমার মৃত্যুর পর এই ঘরে তখনও দাগ ফুটে বেরোচ্ছে তারা
খুব ভালো
উত্তরমুছুনচমৎকার কবিতা। বিশেষতঃ, ডার্করুম কবিতাটা আমূল কাঁপিয়ে দিলো।
উত্তরমুছুন